ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

'একজন অসহায় মানুষও না খেয়ে থাকবে না'- মেয়র মির্জা কবির

করোনা পরিস্থিতি ও ঈদুল  আজহা উপলক্ষে মাদারগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬ শ ২০ জন হত দরিদ্র দের মাঝে ত্রান বিতরনের উদ্বোধন করলেন মাদারগঞ্জ পৌরসভার সুযোগ্য মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। আজ ১১/৭/২০২১ রবিবার সকালে হত দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন। মেয়র মির্জা কবির এ সময় বলেন, "করোনার এই মহামারী দিনে মাদারগঞ্জ পৌর এলাকার কর্মহীন অসহায় মানুষের জন্য আসন্ন ঈদুল  আজহার জন্য এই ত্রাণ বিতরন হচ্ছে। আমার নির্বাচনী অঙ্গীকার ছিলো একজন মানুষও যেন অনাহারে না থাকে। সবার মুখে খাবার পৌঁছে দিবো।  ত্রাণ নিয়ে কোন রকম  অনিয়ম হয়নি এবং  হবেও না।আমার নির্বাচনী এলাকায় একজন অসহায় মানুষও অনাহারে থাকবে না।"


 তিনি নিজে তদারকি করে ত্রান বিতরন করছেন।  এসময় উপস্থিত ছিলেন মাদার গঞ্জ পৌরসভার কাউন্সিলর বৃন্দ  ও পৌর সচিব।

ads
ads
ads

Our Facebook Page

↑